ইসলামী মাযহাবসমূহে নিকটবর্তিতা আনায়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান

You are here: Home খবর রিপোর্ট আল্লামা ফাদলুল্লাহর মৃত্যুতে ইসলামি বিপ্লবের মহান নেতার শোক বাণী
  • narrow screen
  • wide screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • default color
  • blue color
  • green color
আল্লামা ফাদলুল্লাহর মৃত্যুতে ইসলামি বিপ্লবের মহান নেতার শোক বাণী পিডিএফ প্রিন্ট ইমেইল
লিখেছেন Administrator   
বুধবার, 07 জুলাই 2010 09:21

 

আয়াতুল্লাহ সৈয়দ মোহাম্মদ হোসাইন ফাদলুল্লাহ দ্বীনি ও রাজনৈতিক ক্ষেত্রে কঠোর পরিশ্রমি একজন বড় আলেম ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। লেবাননের জনগণ দীর্ঘ বছর তার বরকতময় খেদমতকে স্মরণ রাখবে। ইসলামি বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আল উযমা সৈয়দ আলী খামেনেয়ী প্রদত্ত এক বাণীতে সৈয়দ মোহাম্মদ হোসাইন ফাদলুল্লাহর মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেন।

 

তাঁর পূর্ণ বাণীর বিবরণ হচ্ছে নিম্নরূপ :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সংগ্রামী আলেম জনাব আয়াতুল্লাহ আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হোসাইন ফাদলুল্লাহ (রহঃ) এর মৃত্যুতে ফাদলুল্লাহর পরিবারবর্গ, লেবানন সহ আফরিকা ও আমেরিকাতে বসবাসরত লেবাননীয় বংশোদ্ভূত তাঁর ভক্ত ও বন্ধু সকল ও লেবাননের সাধারণ শীয়া জনতাকে সমবেদনা জানাচ্ছি। দ্বীনি ও রাজনৈতিক ক্ষেত্রে কঠোর পরিশ্রমি এই বড় আলেম একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আর লেবাননের জনগণ দীর্ঘ বছর তার বরকতময় খেদমতকে স্মরণ রাখবে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন যা তার বরকতময় জীবনে ইসলামি উম্মতের উপর অনেক অধিকার রাখে এই সংগ্রামী ও আধ্যাত্মিক আলেমের সহায়তা, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আওতাধীন ছিল।

তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্যও একজন একনিষ্ঠ ও অন্তরঙ্গ সহযোগী হিসেবে বিবেচিত হতেন। আর সম্পূর্ণ এ ত্রিশ বছর ধরে তিনি কথা ও কর্মের মাধ্যমে সর্বদা ইসলামি বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারকে নিজের বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো যে এই সম্মানযোগ্য ও মহান সৈয়দের রুহের প্রতি তার দয়া ও রহমত বর্ষণ করুন। আর তাঁকে তাঁর পবিত্র পূর্ব পুরুষদের (রাসুল(সা.) ও তাঁর বংসধর) সাথে পুনরুত্থান করুন।

সৈয়দ আলী খামেনেয়ী

১৪ই তীর ১৩৮৯ ফার্সি সন

বরাবর ৫ই জুলাই ২০১০ ইং।

 

Design by Andishe velayat